ঢাকায় ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে হাজীগঞ্জের শাখাওয়াতের মৃ ত্যু
ঢাকায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ছাঁদ থেকে পড়ে শাখাওয়াত হোসেন নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাখাওয়াত হোসেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুবিদপুর মীরবাড়ির মৃত জসিম মীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাখাওয়াত হোসেন দীর্ঘদিন ধরে ঢাকায় ফাইফ পিল্টারের কাজ করতেন। প্রতিদিনের মতো কাজ করতে গিয়ে সোমবার দুপুরে অসাবধানতাবশত পা পিছলে ভবনের ছাঁদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাখাওয়াতের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিশ্রমী ও সদালাপী এই যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার লাশ গ্রামের বাড়িতে আনা হবে। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।





