বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি নির্বাচন সম্পন্ন, সভাপতি গিয়াস ও সম্পাদক ইউসুফ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ২:২২ পিএম
ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি নির্বাচন সম্পন্ন, সভাপতি গিয়াস ও সম্পাদক ইউসুফ

সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন ও সম্পাদক ইউসুফ লস্কর।

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লি. এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির মোট ভোটার রয়েছে ৪শ’ ৭৩ জন। তার মধ্যে ভোট প্রদান করেছেন ৪৫৫ জন। বাতিল ৫ ভোট।

ফলাফল ঘোষনা করেন উপজেলা সমবায় অফিসার ফারুক আলম।

নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ গিয়াস উদ্দিন (ছাতা) ও সম্পাদক পদে মো. ইউসুফ লস্কর (মোমবাতি) নির্বাচিত হয়েছে।

সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন ভোট পেয়েছেন ২৬৫। নিকটতম প্রতিদ্বন্দ্বি মোবারক হোসেন মুফতী ১৮৮ ভোট পেয়েছেন ।
সম্পাদক মো. ইউসুফ লস্কর ২৩৭ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি সিরাজুল ইসলাম সরকার ২১৫ ভোট পেয়েছেন।

Model Hospital

ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লি. এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নাজমুল খান ও আল মামুন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লি. এর ব্যবস্থাপনা কমিটি সহ-সভাপতি পদে জাকির হোসেন জুয়েল, সদস্য পদে সাংবাদিক মনিরুল ইসলাম মনির, নূর মোহাম্মদ খান, মো. মিজানুর রহমান, রহমত উল্লাহ সরকার, আফরোজা মাসুদ, আলাউদ্দিন, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ মিন্টু ও নাসির উদ্দিন খোকা নির্বাচিত হয়েছে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।