শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৫ তলার এসির আউটডোরে ঝুলে শিশুর জীবন-মরণ লড়াই, হাজীগঞ্জে হৃদয় কাঁপানো উদ্ধার দৃশ্য

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৩:৫১ পিএম
৫ তলার এসির আউটডোরে ঝুলে শিশুর জীবন-মরণ লড়াই, হাজীগঞ্জে হৃদয় কাঁপানো উদ্ধার দৃশ্য

চাঁদপুরের হাজীগঞ্জে পাঁচতলা ভবনের এসির আউটডোর ইউনিটে আটকে পড়া এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টোরাগড় এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া শিশুটির নাম মো. রায়হান (১০)। সে আল ইহসান হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাদ্রাসার চারতলার এসির আউটডোর ইউনিটে এক শিশুকে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে তার মা মাহমুদা বেগম ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আরিফ বিল্লাহর কাছে হস্তান্তর করে।

ঘটনার সময় আশপাশের শতাধিক মানুষ ভবনের নিচে জড়ো হয়ে শিশুটিকে উদ্ধারের দৃশ্য দেখেন। তারা ফায়ার সার্ভিস সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেন।

শিশুটির মা মাহমুদা বেগম বলেন, “আমার ছেলে রায়হান পবিত্র কোরআনের ১৮ পারা হাফেজ। এর আগেও অন্য এক মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করেছিল। আজও মাদ্রাসা থেকে পালাতে গিয়ে নিচে নামতে না পেরে এসির আউটডোরে আটকে যায়।”

Model Hospital

মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) হাফেজ মাওলানা মো. আরিফ হোসেন বলেন, “রায়হানকে দুই দিন আগে ভর্তি করা হয়। আজ সে পালানোর চেষ্টা করে ভবনের চারতলায় গিয়ে আটকে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে।”

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শিশুটি কীভাবে সেখানে আটকা পড়ল, তা নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি।”

তিনি বলেন, “আবাসিক মাদ্রাসাগুলোর শিক্ষক ও অভিভাবকদের আরও সতর্ক থাকা উচিত, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”

স্থানীয়দের তোলা ভিডিও ও ছবিতে দেখা যায়, চারতলার সংকীর্ণ জায়গায় শিশুটি বেশ কিছুক্ষণ ধরে আটকে ছিল। সামান্য ভারসাম্য নষ্ট হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital