বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বোরখা পরে পালাতে গিয়ে জাহিদুল ধরা পড়লো পুলিশের হাতে!

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ পিএম
শাহরাস্তিতে বোরখা পরে পালাতে গিয়ে জাহিদুল ধরা পড়লো পুলিশের হাতে!

চাঁদপুরের শাহরাস্তিতে বোরখা পরে পালানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন এক সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি। শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের লোটরা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জাহিদুল ইসলাম অভি (২৪)। তিনি উপজেলার রাগৈ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। পুলিশ জানায়, অভি জিআর মামলা নং–১০৯/২১–এর ১ বছর ১ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলার পরোয়ানা রয়েছে।

শাহরাস্তি থানার উপপরিদর্শক (নিঃ) আল আমিন ভূঁইয়া নেতৃত্বে অভিযান চালিয়ে অভিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় অভি নারী বেশে বোরখা পরে পালানোর চেষ্টা করেন। সন্দেহ হলে এসআই আল আমিন তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রকাশ পায় তাঁর আসল পরিচয়। পরে তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, ‘এসআই আল আমিন ভূঁইয়া দায়িত্বশীলতা ও তীক্ষ্ণ নজরদারির মাধ্যমে এক ব্যতিক্রম উদাহরণ সৃষ্টি করেছেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital