বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৬:৫০ পিএম
শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক
শাহরাস্তিতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে প্রশাসন। সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকালে উপজেলার রায়শ্রী উত্তর ইউপির যাদবপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
চাঁদপুর জেলা প্রশাসক ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নির্দেশনায় এ অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী (হাজীগঞ্জ ক্যাম্প) এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযান চলাকালে অভিযুক্তের নিকট থেকে ১ হাজার ২০০ গ্রাম (এক কেজি দুইশ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়। তাকে হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিয়মিত মামলার মাধ্যমে আইনি প্রক্রিয়া শুরু করেন।
এছাড়া ওই অভিযানে আরও একজন মাদকসেবী মোঃ মিলন (৩৮), পিতা বদিউজ্জামানকে আটক করা হয়। তিনি দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এসময় সেনাবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে এসিল্যান্ড হিল্লোল চাকমা বলেন, “মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে শাহরাস্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital