বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ জমি সংক্রান্ত বিরোধ জের, গাছ কর্তন ও প্রান নাশের হুমকি

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৬:৫৬ পিএম
ফরিদগঞ্জ জমি সংক্রান্ত বিরোধ জের, গাছ কর্তন ও প্রান নাশের হুমকি
চাঁদপুরের ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফলদ ও বনজ গাছ কর্তনের অভিযোগ উঠেছে।
গত ৫ সেপ্টেম্বর সকালে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে মোহাম্মদ জুয়েল (৪০) বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, একই বাড়ির বাসিন্দা মৃত- আবু তাহেরর ছেলে শাহ আলম বাচ্চু (৪৯), এমরান হোসেন কুট্টি (৪৫) ও মনির হোসেন মানিক (৪২)।
অভিযোগকারী মোহাম্মদ জুয়েল বলেন, তাঁর নিজস্ব জমিতে প্রায় ৫০ থেকে ৬০টি ফলদ ও বনজ গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ। এতে আনুমানিক ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়া তারা আমাদের মাছের ঝিলে বিষ দিয়ে মাছ মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে প্রতিবাদ জানালে প্রাণনাশের ভয়ও দেখানো হয় বলে অভিযোগ করেছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শাহ আলম বাচ্চু গাছ কাটার সত্যতা স্বীকার করেন। সংশ্লিষ্ট এলাকায় ৩টি দাগে তাদের জমি আছে বলে দাবী করেন। দাবীকৃত সম্পত্তি সংক্রান্ত বিরোধ আদালতের মাধ্যমে নিষ্পত্তির পরও গাছের প্রতি এমন নির্মমতা কারণ জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।
ফরিদগঞ্জ থানার এএসআই মোহাম্মদ জুয়েল মিয়া জানান, এ বিষয়ে লিখিত অভিযোগের আলোকে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযোগের সত্যতা পেয়েছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital