বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে মেঘনায় মা ইলিশ নিধনকালে কারেন্ট জালসহ ৩ জেলে আটক

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৯:০১ পিএম
হাইমচরে মেঘনায় মা ইলিশ নিধনকালে কারেন্ট জালসহ ৩ জেলে আটক
হাইমচরে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের দায়ে তিন জেলেকে আটক করেছে প্রশাসন। হাইমচর উপজেলা মৎস্য অধিদপ্তর এবং নীলকমল নৌ পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন: মোঃ সোহাগ মিজি (২৩), মোঃ জান্নাত উল্লাহ (২৫) ও আব্দুর রহমান বেপারী (২৫)। তারা সবাই হাইমচর উপজেলার নীলকমল এলাকার বাসিন্দা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ বি এম আশরাফুল হক জানান, সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান কঠোরভাবে পালিত হচ্ছে। মেঘনা নদীতে নিয়মিত টহলের অংশ হিসেবে বারোতহবিল ঘাট সংলগ্ন নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ওই তিন ব্যক্তি মাছ শিকার করছিলেন। অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কংকন কুমার বিশ্বাস নিশ্চিত করেন, গত রবিবার বিকেলে অভিযানকালে তাদের আটক করা হয়।
এ সময় জেলেদের দখল থেকে আনুমানিক ৪০০ মিটার দৈর্ঘ্যের একটি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত এই অবৈধ কারেন্ট জাল তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে অভিযান চলাকালে নদীর ঢেউয়ে জেলেদের ব্যবহৃত কাঠের তৈরি ছোট নৌকাটি ডুবে যায়।
আটককৃত এই তিন জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধনী/২০১৩) অনুযায়ী হাইমচর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এই অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital