বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও যত্ন মানবিক সমাজ গঠনের পূর্বশর্ত : ইউএনও নাজিয়া হোসেন

শাহরাস্তিতে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৮:০১ পিএম
শাহরাস্তিতে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার ৭, অক্টোবর  উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে  পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এবার প্রবীণদের জন্য অধিকারভিত্তিক সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
তিনি বলেন, “প্রবীণরা আমাদের সমাজের সম্মানিত সদস্য। তাঁদের প্রতি শ্রদ্ধা ও যত্ন প্রদর্শন মানবিক সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। সমাজে প্রবীণদের মর্যাদা রক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে।”তিনি আরও বলেন, “পিতা-মাতার ভরণ-পোষণ আইন-২০১৩ কার্যকরভাবে বাস্তবায়নের পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা সেবা উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে প্রদান করা হচ্ছে।
এসব উদ্যোগ প্রবীণদের জীবনমান উন্নয়নে ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” শাহরাস্তি উপজেলা সমাজ সেবা অফিসার মো. আবু ইসহাকের সভাপতিত্ব এতে বিশেষ অতিথি ছিলেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল বাসার পিপিএম (বার), উপজেলা প্রকৌশলী মোঃ মাইনুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সামসুল আমিন, এনজিও উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল মান্নান।
ওইসময় অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবীণদের সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট  কর্মকর্তা, জনপ্রতিনিধি,গণমাধ্যম কর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।