বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ বাজারে সড়ক হকারমুক্ত অভিযান অব্যাহত, জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১০:১৯ পিএম
হাজীগঞ্জ বাজারে সড়ক হকারমুক্ত অভিযান অব্যাহত, জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকায় সড়ক দখলমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করতে মঙ্গলবার সকাল থেকে পরিচালিত হয় হকারমুক্তকরণ অভিযান। উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন সড়কে অবৈধভাবে দোকান ও পণ্য সাজিয়ে বসা হকারদের উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ৪টি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বাজার এলাকায় অবৈধ দখল ও হকারদের কারণে প্রতিদিন যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে ভোগান্তি পোহাতে হয়। এসব অনিয়ম প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

একজন পথচারী বলেন, “প্রতিদিনই বাজারে হাঁটতে কষ্ট হয়। হকারদের কারণে রাস্তায় জ্যাম লেগে থাকে। আজকের অভিযানে কিছুটা স্বস্তি ফিরেছে।”

Model Hospital

ইউএনও ইবনে আল জায়েদ হোসেন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে এবং বাজার এলাকা সড়ক দখলমুক্ত রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা ও জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি না করার অনুরোধ জানানো হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।