বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্পিডবোট দিয়ে হাইমচরে ইলিশ শিকার, আটক ২

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১০:৩০ পিএম
স্পিডবোট দিয়ে হাইমচরে ইলিশ শিকার, আটক ২
চাঁদপুরের হাইমচরে পদ্মা-মেঘনা নদীতে অবৈধভাবে ইলিশ শিকারের সময় একটি ২০০ সিসির দ্রুতগামী স্পীডবোট ও প্রায় ১০০০ মিটার কারেন্ট জালসহ দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান দল।
আটকের পর মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে হাইমচর উপজেলার মাঝির বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, মাওয়া থেকে আগত একটি ২০০ সিসির স্পীড বোটের মাধ্যমে জেলেরা অবৈধভাবে ইলিশ শিকার করছিলো।
সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরীর নেতৃত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হকের পরিচালনায় অভিযান পরিচালনাকারী টিম স্পীডবোটটিকে ধাওয়া করে। এ সময় দ্রুতগতির বোটটি আটক করা সম্ভব হয় এবং সেখান থেকে ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও বোট থেকে প্রায় ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কোস্টগার্ড নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন পিও। পরে জব্দকৃত কারেন্ট জাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী। কোর্ট শেষে আটককৃত দুইজনকে ২০ দিনের জেল প্রদান করা হয়। অবৈধ ইলিশ শিকারে ব্যবহৃত স্পীডবোটটি হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জব্দ করে রাখা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হক জানান, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে অবৈধ কারেন্ট জাল ও স্পীডবোটের মাধ্যমে মাছ শিকার বন্ধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital