বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের মান্দারতলীতে ৩১দফা বাস্তবায়নে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৮:৫৭ পিএম
মতলব উত্তরের মান্দারতলীতে ৩১দফা বাস্তবায়নে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন নারী যিনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেন নি। তিনি দিনের পর দিন বছরের পর বছর বিনা অপরাধে জেল খেটেছেন। তাও তিনি সৈরাচারের সঙ্গে আপোষের কথা ভাবেন নি।
বুধবার (৮ অক্টোবর) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার  ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত উঠান বৈঠকে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র গঠনে ৩১দফা বাস্তবায়নে ঘরে ঘরে জনে জনে কর্মসূচির অংশ হিসেবে এ সভা আয়োজন করা হয়।
ড. জালাল উদ্দিন আরও বলেন, খালেদা জিয়াকে স্বৈরাচার সরকার বলেছিন আপনি অপরাধ করেছেন সেটা স্বীকার করেন, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। তখন তিনি বলেছেন আমি কোন অপরাধ করিনি। সেজন্য তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখা হয়েছিল। ঠিক তেমনি আমাদের দলীয় নেতাকর্মীদেরও এইভাবে হামলা মামলা দিয়ে হয়রানি করেছে।
তিনি বলেন, ফ্যাসিষ্ট সরকার আমাদের দলটাকে ভেঙ্গে চুরমার করে দিতে চেয়েছি। কিন্তু আমাদের নেতা তারেক রহমানের গঠনমুলক নেতৃত্বের কারণে তা পারেনি। আর সঙ্গে ছিল নির্যাতিত নেতাকর্মী আর সাধারণ জনগন। আগামী নির্বাচনেও সাধারণ জনগণ মা বোনেরা আমাদের বিএনপিকে ক্ষমতায় এনে তারেক জিয়ার হাতে রাষ্ট্র গঠনের দায়িত্ব তুলে দিবেন। আমরা জনগণের সাথে আছি, জনগণ আমাদের সাথে আছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইলিয়াছ আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির  সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর প্রধান,  আব্দুল গণি তপাদার. উপজেলা ছাত্রদলের আহ্বায়ক  নুরুল হুদা ফয়েজী প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital