শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে কবরস্থানে কিশোরীকে ধ র্ষ ণে র অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাফিউ হাসান হামজা প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১১:২১ এম
শাহরাস্তিতে কবরস্থানে কিশোরীকে ধ র্ষ ণে র অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে এক কিশোরীকে পারিবারিক কবরস্থানে নিয়ে ধর্ষণের অভিযোগে এক প্রতিবেশী বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ৪ অক্টোবর সন্ধ্যায় শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের শিবপুর হাজী বাড়ি এলাকায়।

ভুক্তভোগীর মা হোসনে আরা (ছদ্মনাম) বৃহস্পতিবার শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রাতেই আসামি মোঃ গোলাপ রহমান (৬৫) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী কন্যা সেদিন সন্ধ্যায় বাড়ির পাশের দোকানে যাওয়ার পথে একই বাড়ির প্রতিবেশী গোলাপ রহমান তাকে জোরপূর্বক কবরস্থানে টেনে নিয়ে যায়। পরে সেখানে মেয়েটিকে ধর্ষণ করে এবং মুখ বন্ধ রাখতে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। চিৎকার শুনে মেয়েটি কোনোভাবে পালিয়ে বাড়িতে ফিরে আসে এবং মাকে ঘটনাটি জানায়।

ভুক্তভোগীর মা বলেন, “আমার মেয়ে ভয় আর লজ্জায় কথা বলতে পারছিল না। পরে আমাকে সব খুলে বলে। আমি বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের জানালেও অভিযুক্তের পরিবার কোনো সমাধানে আসেনি। তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ দিই।”

Model Hospital

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত গোলাপ রহমানের বিরুদ্ধে আগে থেকেও অসামাজিক আচরণের অভিযোগ ছিল। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শাহরাস্তি থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার বলেন, “অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা এই ঘটনায় কঠোর ব্যবস্থা দাবি করেছেন এবং বলছেন, “এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সমাজ ও প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রয়োজন।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital