বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে এম.এ. হান্নানকে ধানের শীষে মনোনয়নের দিতে বিক্ষোভ

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৭:০৮ পিএম
ফরিদগঞ্জে এম.এ. হান্নানকে ধানের শীষে মনোনয়নের দিতে বিক্ষোভ
চাঁদপুরের ফরিদগঞ্জে ২০০৮ ও ২০১৮ সালে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য কারিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ দাবিতে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম.এ. হান্নানকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ফরিদগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডের হাজী আব্দুল আলী ফিলিং স্টেশনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ ও উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন।
ডা. আবুল কালাম আজাদ বলেন, “কিছু কুচক্রী মহল আলহাজ্ব এম.এ. হান্নান সাহেবের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃত বক্তব্য ছড়াচ্ছে। আমি তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। এম.এ. হান্নান ফরিদগঞ্জের জনতার কাছে একটি ব্র্যান্ড নাম। তিনি অতীতে দল থেকে বহিষ্কৃত হলেও কখনও দল ও নেতাকর্মীদের পাশ থেকে সরে যাননি। সর্বদা অসহায়দের পাশে থেকে সমাজে মানবিক উদাহরণ স্থাপন করেছেন। আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক দিয়ে তাঁর সেই ত্যাগ ও জনপ্রিয়তার স্বীকৃতি দেওয়া হবে।”
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আক্তার হোসেন, সদস্য সচিব মো. ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মঞ্জুর, সদস্য সচিব আবু ইউসুফ শাওন, পৌর ছাত্রদলের সভাপতি আল-আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলুসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital