বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঢাকায় হাজীগঞ্জের কৃতি সন্তানদের মিলনমেলা ও ভোজসভা

বৈষম্যহীন রাষ্ট্র গঠনে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : ইঞ্জি. মমিনুল হক

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৭:২০ পিএম
বৈষম্যহীন রাষ্ট্র গঠনে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : ইঞ্জি. মমিনুল হক

চাঁদপুরের হাজীগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঢাকাস্থ হাজীগঞ্জের কৃতি সন্তানদের সম্মানে এক সুধী সমাবেশ ও ভোজসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঝিগাতলা সীমান্ত স্কয়ার মার্কেটের ইমানুয়েল কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্ল্যাহ পাটোয়ারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাইকমান্ড কর্তৃক সবুজ সংকেতপ্রাপ্ত নেতা লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

বক্তব্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন,“দেশের স্বার্থে রাজনৈতিকভাবে সক্রিয় থাকা অত্যন্ত জরুরি। ১৯৭৯ সাল থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যুক্ত আছি। দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য একটি সংগঠিত রাজনৈতিক কাঠামো অপরিহার্য।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর বাংলাদেশে তিন দিন কোনো সরকার ছিল না। তখন বিএনপি দেশের জনগণের নিরাপত্তা রক্ষায় পাহারাদার হিসেবে ভূমিকা রাখে। হাজীগঞ্জে আমাদের নেতাকর্মীরা পুলিশ ও প্রশাসনের পাশে থেকে তাদের জীবন রক্ষায় সহযোগিতা করেছে। ছোটখাটো কিছু ঘটনা ছাড়া হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং কেউ প্রতিহিংসার শিকার হননি।”

Model Hospital

বিএনপির এই নেতা আরও বলেন, “বিগত সংসদ সদস্যদের রেখে যাওয়া অব্যবস্থাপনা ও রাজনৈতিক বিভাজন দূর করতে হাজীগঞ্জের কৃতি সন্তানরা আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এমন একটি সরকার চাই, যেখানে বৈষম্য থাকবে না এবং সকল মানুষ সমানভাবে অধিকার ভোগ করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে সেই দায়িত্ব অর্পণ করবে বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানে ঢাকাস্থ হাজীগঞ্জের কৃতি সন্তান—অবসরপ্রাপ্ত ও কর্মরত চিকিৎসক, সচিব, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজীগঞ্জ উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital