বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে গুলিবিদ্ধ নাহিদ মামলার আসামী গ্রেফতার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৮:২১ পিএম
মতলব উত্তরে গুলিবিদ্ধ নাহিদ মামলার আসামী গ্রেফতার
চাঁদপুর জেলার মতলব উত্তরে ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান আসামী মোঃ নাহিদ গাজী (৩৫) কে ঢাকা বাড্ডা থানা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টা নিশ্চিত করেন মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক
গ্রেফতারকৃত নাহিদ গাজী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মোঃ হান্নান গাজীর ছেলে।
নিহত মিজানুর রহমান অভিযান মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের পশ্চিম এখলাছপুর মিজি বাড়ির ফয়েজ উল্ল্যাহর ছেলে।
মামলার সূত্রে জানা যায়, নিহত মিজানুর রহমান অভিযান পেশায় একজন অটোরিক্সা চালক। ২৫ বছর পূর্বে নদীতে বাড়ি ভেঙ্গে যাওয়ার কারনে বর্তমানে তারা নারায়নগঞ্জে ভাড়াবাসায় বসবাস করতো। পৈত্রিক ও নানার বাড়ি এখলাছপুর হওয়ায় সে মাঝে মাঝে বেড়াতে আসতো।
আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে মতলব উত্তর উপজেলার হাশিমপুর গ্রামের মিন্টুর দোকানের সামনে ২০২৫ সালের ১৩ আগষ্ট দিনগত রাত ১ টা থেকে ভোর ৫টার মধ্যে যে কোন সময় মোঃ মিজানুর রহমান অভিযানকে মারধর ও মাথায় গুলি করে কে বা কাহারা হত্যা করে পালিয়ে যায়। পরে সকালে স্থানীয়রা পুলিশ বিষয়টি অবগত করলে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ওইদিনই মতলব উত্তর থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা
একটি মামলা দায়ের করেন নিহতের স্ত্রী শারমিন আক্তার। মামলা নং-৪৫। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পান মতলব উত্তর থানার এসআই (উপ-পরিদর্শক) দেলওয়ার হোসেন। ৮ অক্টোবর বুধবার রাতে চাঁদপুর মতলব উত্তর থানার ওসি রবিউল হকের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেলওয়ার হোসেনসহ সংঙ্গীয় সদস্যরা ঢাকার বাড্ডা থানা থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
এসআই দেলওয়ার হোসেন জানান, এটি একটি ক্লু-লেস হত্যাকান্ড। হত্যাকান্ডের পরে গ্রেফতারকৃত নাহিদ তার ছোট ভাই নাজমুলের মোবাইল ফোন দিয়ে নূরু খালাসী নামের এক ব্যক্তিকে ফোন দিয়ে বলে অভিযান কে মেরে ফেলছি এবার তোর পাল্লা। এই সূত্রধরেই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা হয়। দীর্ঘ কয়েকবার চেষ্টার পর অবশেষে নাহিদকে গ্রেফতার করা হয়।
মতলব উত্তর থানার ওসি রবিউল হক জানান, নাহিদকে বুধবার ঢাকা বাড্ডা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।