বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকী ও মেহেদী উৎসব উপলক্ষে

চাঁদপুরে নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৯:২২ পিএম
চাঁদপুরে নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিষ্ঠাবার্ষিকী ও মেহেদী উৎসব উপলক্ষে চাঁদপুরে নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের আলোচনা সভায় বক্তব্য রাখছেন অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।

চাঁদপুর নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ও মেহেদী  উৎসব প্রতিযোগিতা–২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের ২য় তলায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ নুরুল হক কমলের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম সরকারের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উদীচী শিল্পগোষ্ঠীর  সাধারন সম্পাদক জহির উদ্দিন বাবর, অনুপম নাট্যগোষ্ঠীর কোষাধ্যক্ষ কার্তিক সরকার, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব ছায়েদ লিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মানসুরা আক্তার কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিমা বেগম, ও  তানিয়া আক্তার নিশাত।
বক্তারা বলেন, নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন দীর্ঘদিন ধরে চাঁদপুরের তরুণ প্রজন্মকে সংস্কৃতি ও খেলাধুলার চেতনায় উজ্জীবিত করে আসছে। ৩৫ বছর ধরে এই সংগঠন স্থানীয় শিল্পী, ক্রীড়াবিদ ও তরুণদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এসময় নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital