ফরিদগঞ্জে মানসিক প্রতিবন্ধী যুবকের আগ্রহ ইংরেজি অক্ষরের প্রতি
এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৮:১৮ পিএম
ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর- কড়ৈতলী ব্যস্ত রাস্তার পাশে বসে মনোযোগ দিয়ে ইংরেজি অক্ষর আঁকছেন এক যুবক। পাশে নেই কোনো শিক্ষক, নেই বইয়ের পৃষ্ঠা উল্টানোর শব্দ কেবল এক টুকরো কাগজ আর ভাঙা একটি কলম। মানসিক প্রতিবন্ধী হলেও নিজের অদম্য চেষ্টায় ইংরেজি লেখা শিখে ফেলেছেন তিনি। আবার প্রায় প্রতিদিনই রাতের অন্ধকারে রাস্তার পাশে কম্বল মুড়ি দিয়ে পড়ে থাকতে দেখা যায়।
প্রায় প্রতিদিনই বাজারের পাশে বসেই তিনি অনুশীলন করেন। পথচারীরা কেউ বিস্ময়ে থেমে তাকান, কেউবা উৎসাহ দিয়ে পাশে দাঁড়ান। যুবকের মুখে তখন একটিই হাসি লিখতে পারার আনন্দের হাসি।
জানাযায়, তার নাম সাফায়াত হোসেন, গাজীপুর এলাকার মজুমদার বাড়ির সন্তান। দীর্ঘ দেড়যুগের বেশি সময় ধরে মানসিক প্রতিবন্ধী। ব্যক্তি বিবাহিত হলেও দেড়যুগ পূর্বে স্ত্রী১ কন্যা সন্তান রেখে অন্যের সাথে চলে যাওয়ার পর মানসিক ভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, তিনি দীর্ঘ প্রায় দেড়যুগের বেশি সময় ধরে মানসিকভাবে কিছুটা ভিন্ন। তবে লেখালেখির প্রতি তাঁর আগ্রহ দেখে সবাই অবাক। কেউ কেউ খাতা-কলম দিয়ে সহায়তাও করেন।
একজন দোকানদার বলেন, “লোকটা কথা কম বলে, কিন্তু যখন লেখে, তখন মনে হয় দুনিয়ার সব মনোযোগ ওর হাতে জমা।”
জীবনের কঠিন বাস্তবতার মাঝেও এই যুবক যেন প্রমাণ করছেন প্রতিবন্ধকতা নয়, ইচ্ছাশক্তিই বড়।





