বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আজ চাঁদপুরে উইকিপিডিয়ার ওপর কর্মশালা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৯:৫৪ এম
আজ চাঁদপুরে উইকিপিডিয়ার ওপর কর্মশালা
আজ শনিবার চাঁদপুরে অনুষ্ঠিত হচ্ছে উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্প নিয়ে দুটি বিশেষ কর্মশালা। স্থানীয় পর্যায়ে উইকিপিডিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নতুন ব্যবহারকারীর সম্পৃক্তি এবং শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশের সহযোগিতার এই কর্মশালার আয়োজন করেছে চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়।
চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়ের প্রধান সমন্বয়ক মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, দুটি কর্মশালা আজ শনিবার চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শাখা, অপরটি চাঁদপুর এআই কম্পিউটার একাডেমিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি কর্মশালায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করবেন এবং তারা হাতে-কলমে উইকিপিডিয়া সম্পাদনা ও ব্যবহারের প্রশিক্ষণ নেবেন।

কর্মশালায় বাংলা উইকিপিডিয়ার এডমিন, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিমের সদস্য এবং উইকিমিডিয়া স্টুয়ার্ডগণ রিসোর্স পারসন হিসেবে হিসেবে উপস্থিত থাকবেন।
কর্মশালায় উইকিপিডিয়া  সম্পাদনা সংক্রান্ত সাধারণ সমস্যার সমাধান, এবং অভিজ্ঞ উইকিপিডিয়ানদের সঙ্গে অংশগ্রহণকারীদের আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হবে।
চাঁদপুর, ১১ অক্টোবর ২০২৫ :

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital