বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ক্লাস শেষে চিপস কিনতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৭:২৯ পিএম
কচুয়ায় ক্লাস শেষে চিপস কিনতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর
চাঁদপুরের কচুয়ায় ট্রলির চাপায় চৈতি রানী দাস (৭) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে দিকে সাচারে এ দুর্ঘটনা ঘটে। চৈতি রানী দাস সাচার প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। চৈতী সাচার ইউনিয়নের নয়ন চন্দ্র দাসের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, চৈতি প্রতিদিনের মতো বাড়ির কাছাকাছি রাস্তার পাশের একটি দোকান থেকে চিপস কিনতে গিয়েছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মৃত্যু হয় ।
ট্রলি চালক  ইসমাইল মিয়া দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
চৈতীর পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতই সে স্কুল থেকে ফিরে চিপস কিনতে গিয়েছিল, কিন্তু মুহূর্তেই সব শেষ হয়ে যায়। চৈতীর মৃত্যুতে পরিবার ও সজনরা কান্নায় ভেঙে পরেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  আজিজুল ইসলাম জানান,  দুর্ঘটনার সংবাদ পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফ ম শাহজাহানকে ঘটনাস্থল পাঠাই। নিহতের  পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না পাওয়ায় কচুয়া থানায় একটি অপমৃত্য মামলা নেওয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital