বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে এম.এ. হান্নানকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল অব্যাহত

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৭:৩৭ পিএম
ফরিদগঞ্জে এম.এ. হান্নানকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল অব্যাহত

ফরিদগঞ্জে আলহাজ্ব এম.এ. হান্নানকে ধানের শীষ প্রতীকের মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে বৃষ্টিতে ভিজে এ বিক্ষোভ মিছিলটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে থানা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভকারীরা ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে দলীয় কেন্দ্রীয় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম.এ. হান্নানকে ফরিদগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।
সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন বলেন, আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম.এ. হান্নান সাহেব দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন। এখন দলের সুসময়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, যা আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। ফরিদগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পাওয়ার যোগ্য একমাত্র ব্যক্তি আলহাজ্ব এম.এ. হান্নান।
তিনি আরও বলেন, আমরা দলের শীর্ষ নেতৃত্বের কাছে জোর দাবি জানাচ্ছি—আলহাজ্ব এম.এ. হান্নান সাহেবকে ধানের শীষ প্রতীক দিয়ে আমাদের প্রত্যাশা পূরণ করুন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, যুগ্ম সম্পাদক জহির হোসেন, দপ্তর সম্পাদক ফখরুল পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী শাওন, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital