বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রূপসায় হুমায়ুন কবির বেপারীর পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৯:১২ পিএম
রূপসায় হুমায়ুন কবির বেপারীর পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের  কেন্দ্রীয় সভাপতি  হুমায়ুন কবির বেপারীর পক্ষে বিএনপি’র ৩১ দফার সমর্থনে লিফলেট বিতরণ ও মিছিল সমাবেশ অব্যাহত রয়েছে।
শনিবার (১১ অক্টোবর ২০২৫) বিকালে  প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে উপজেলার রূপসা  উত্তর ইউনিয়নের রূপসা বাজারে মিছিল শেষে লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ফরিদগঞ্জ উপজেলা শাখার আহবায়ক  আবুল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা বাজারের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে, বাজারে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের মাঝে বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট হাতে হাতে পৌঁছে দেন। এ সময় তারা ৩১ দফার প্রয়োজনীতা ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির অবস্থান ব্যাখ্যা করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সাংস্কৃতিক দলের আহ্বায়ক আবুল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজির আলী খান, উপজেলা সাংস্কৃতিক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, কামাল বেপারী, মাছুম ঢালী, শফিক আহমেদ, অপু, মুছা গাজী, মাসুদ গাজী, বেলাল হোসেন ভূঁইয়া, জুলহাস মিয়া, সোহেল ভূঁইয়া, লিটন গাজী, মাহমুদ গাজী, সজিব আহমেদ এবং ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন বাপ্পী,জাকিরখাঁন, বেল্লাল ভূঁইয়া, খাজা গাজী, মিন্টু মিয়া, সুজন গাজী, সাগর মিয়া, সাদ্দাম মিয়া প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।