বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৩ লাখ মিটার কারেন্ট জাল, ৫টি নৌকা সহ মতলবে ২৩ জেলে আটক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১০:০১ পিএম
৩ লাখ মিটার কারেন্ট জাল, ৫টি নৌকা সহ মতলবে ২৩ জেলে আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অবৈধভাবে মাছ ধরার সময় ২৩জনকে আটক করেছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অবৈধভাবে মাছ ধরার সময় ২৩জনকে আটক করেছে।
এসময় ৫টি মাছ ধরার নৌকা, প্রায় ৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।  রবিবার (১২ অক্টোবর) রাত থেকে ভোরে পর্যন্ত উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। পরে আটককৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আটককৃতরা হলেন, জুলহাস হাওলাদার (৪০), শামসুল হক (৪৩), আ. রহমান (৫৩), আলতাফ মোড়ল (৪৫), আমান উল্লাহ (৪৫), মো. সুমন (৩৫), মো. সাগর (৩৪), শফিকুল ইসলাম (২৭), মোঃ মানিক (২৫), মোঃ আজগর মাদবর (৫৫), মো. সাগর মাদবর (২৩), মো. আলম মাদবর (৩৫), মো. জাকির মাদবর (২৮, মো. শরীফ হাসান (২০), মো. রাজু সরদার (৩৫), মো. অনিক (২০), আলী ইসলাম (২২), মো. শান্ত (২০), মো. নিপু রাঢ়ী (২১), মোঃ জুয়েল সর্দার (২১), মো. রতন খালাসি (৩৫), মো. রনি মাঝি (৩৫), মো. জসিম (৩৮)। তাদের বিরুদ্ধে ৫টি মামলা করা হয়েছে এবং আটককৃত জেলেদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, মা ইলিশ রক্ষায় আমরা দিনরাত অভিযান পরিচালনা করছি। গত কয়েকদিনে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্টজাল ও নৌকা জব্দ করেছি। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আটক জেলেদের আদালতে সোপর্দ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। নদীতে অভিযান অব্যাহত থাকবে, কেউ নিষিদ্ধ সময়ে মাছ ধরলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital