বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে এখলাছপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১০:০৩ পিএম
মতলব উত্তরে এখলাছপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ

মতলব উত্তরে এখলাছপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

মতলব উত্তরে এখলাছপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২৫ কেজি করে ৯শ’ ৯১ জন নিবন্ধিত জেলের মাঝে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মুন্না ঢালী।
চাল বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, সরকার জেলেদের নানান সুবিধা দিচ্ছে। সুতরাং মা ইলিশ রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে। কোনো জেলে নদীতে নামবেন না এবং মা ইলিশ ধরবেন না।
তিনি আরও বলেন, এই ইলিশ আপনারাই ধরবেন এবং তার সুফল আপনারাই ভোগ করবেন। তাই মা ইলিশ ধরা থেকে সবাইকে বিরত থাকতে হবে। যাদের ইঞ্জিন চলিত নৌকা আছে তারা দয়া করে এই নিষিদ্ধ সময়ে নৌকার ইঞ্জিন খুলে বাড়িতে নিয়ে আসবেন, যদি বাড়িতে রাখার জায়গা না থাকে তাহলে ইউনিয়ন পরিষদে নিয়ে আসবেন, আমরা পাহারা দিয়ে রাখবো আপনাদের নৌকার ইঞ্জিন। কোন অবস্থাতেই এই ২২দিন ইঞ্জিন চালিত নৌকা নদীতে রাখা যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল আমিন, ইউপি সচিব জুবায়ের হোসাইন, ইউপি সদস্য গোলাম হোসেন, মো. ওমর আলী, ওয়াদুদ মাল, মিজানুর রহমান প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital