বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১০:০৪ পিএম
কচুয়ায় জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত

কচুয়ায় কৃষক দলের কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখছেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়বাদী কৃষক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ১২ টি ইউনিয়ন ১টি পৌরসভা কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় বিশ্বরোড রাজমহল কমিউনিটি সেন্টারে কর্মী সম্মেলনে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন ‌‌।

কচুয়া উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসিন আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ফারুকী,

Model Hospital

আমিনুল ইসলাম মালেক,কচুয়া উত্তর অঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, পৌরসভা বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম কমিশনার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা কবির হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক নূর আহমেদ আজাদ,পৌরসভা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলামসহ আরো অনেকে।

এসময় কর্মী সভায় কচুয়া উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital