বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন বলেছেন

শুধু চাঁদপুর নয়, বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১০:০৭ পিএম
শুধু চাঁদপুর নয়, বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজন

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দ।

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন বলেছেন, চাঁদপুরে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে‌। আর সেটিকে কাজে লাগাতে প্রয়োজন যোগ্য পৌর নেতৃত্ব। নেতৃত্ব যোগ্য না হলে, যে কোন স্বপ্ন অধরা থেকে যায়। তাই শুধু চাঁদপুর নয় গোটা বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজন।

১২ অক্টোবর রোববার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ১৪ দিনব্যাপি মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠানের ৪থ দিনে গোলটেবিল বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদপুর সরকারি কলেজের সাবেক নির্বাচিত জিএস মোশাররফ হোসাইন আরো বলেন, আমাদের প্রিয় চাঁদপুর বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জেলা। এখানে নৌপথ, রেলপথ এবং সড়ক পথের চমৎকার যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আমাদের তিন নদীর মোহনা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি নৈশরিক সৌন্দর্যের স্থান। শহরের বুক চিড়ে বয়ে যাওয়া লেকটিতে চাঁদপুরের সৌন্দর্য উঁকি দিচ্ছে। অথচ সঠিক নেতৃত্বের কারণে আমরা এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারিনি। তাই আগামী দিনে চাঁদপুর গঠনে যোগ্য নেতৃত্ব প্রয়োজন।

তিনি বলেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। যেই বাংলাদেশ শুধু অর্থনীতিই নয়, তথ্যপ্রযুক্তি, পর্যটন এবং শিল্প-সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়াসহ সকল ক্ষেত্রে সমৃদ্ধ হবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করতে হবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি অসাম্প্রদায়িক চেতনার মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

Model Hospital

তিনি আরো বলেন, আমাদের প্রিয় নেতা এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরকে একটি সমৃদ্ধ জেলা হিসাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। তার যোগ্য নেতৃত্বের স্পর্শ চাঁদপুরের শিল্প-সংস্কৃতিতেও পড়েছে। যার ফলশ্রুতিতে আজকে চাঁদপুরের ৩০টি অধিক সংগঠনকে নিয়ে এই কালচারাল ফেস্টিভাল উদযাপিত হচ্ছে। আমাদের সন্তানদের প্রতিভা এবং মেধা বিকাশ করার জন্য এটি এক অনন্য প্ল্যাটফর্ম। আমি এই আয়োজন সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মোঃ শফিকুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ, জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট মুনিরা বেগম চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট কুহিনুর বেগম, নাইমা মোশারফ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা মুক্তা, প্রচার সম্পাদক ফেরদৌসী আক্তার ইশিতা, জেলা জাসাসের আহবায়ক রোটারিয়ান কাজী মাইনুল হক জীবন, সদস্য সচিব মোবারক শিকদার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালী প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভাল উদযাপন কমিটির সদস্য সচিব মাইনুদ্দিন ভূঁইয়া লিটন, প্রধান সমন্বয়কারী শরীফ চৌধুরী, যুগ্ম সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন শিশুসহ অন্যান্য কর্মকর্তাগ।

এর আগে বিকেল থেকে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিল্পীদের অংশগ্রহণে রবীন্দ্র-নজরুল সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে বহুবচন আবৃত্তি সংগঠন এবং নৃত্যাঙ্গনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।