বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের বিদায়ী ইউএনও সুলতানা রাজিয়াকে প্রেসক্লাবের সংবর্ধনা

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১০:০৮ পিএম
ফরিদগঞ্জের বিদায়ী ইউএনও সুলতানা রাজিয়াকে প্রেসক্লাবের সংবর্ধনা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়াকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে ফরিদগঞ্জ প্রেসক্লাব।
রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও সুলতানা রাজিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফরিদগঞ্জে যোগদানের পর থেকেই আমি মানুষের খুব কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি। এ উপজেলার মানুষকে আমি নিজের পরিবারের মতো মনে করেছি। তাদের সঙ্গে এক অদৃশ্য আত্মিক বন্ধন গড়ে উঠেছে। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে গিয়ে এখানকার সাংবাদিক ভাইদের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি। তাদের সহায়তায় উপজেলায় অনেক ভালো কাজ সম্পন্ন করতে পেরেছি। আশা করি, আমার উত্তরসূরিগণ এই ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন, সহ-সভাপতি মশিউর রহমান মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আব্দুস ছোবহান লিটন, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. ইকবাল, সহকারী অর্থ সম্পাদক রুহুল আমিন খান স্বপন, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, আইসিটি সম্পাদক গাজী মমিন, সমাজকল্যাণ সম্পাদক মো. জসিম উদ্দিন, নির্বাহী সদস্য শিমুল হাছান, সদস্য এস. এম. মিজানুর রহমান, আব্দুল কাদের, ফখরুল পাঠান, শামীম হাসান, আমান উল্লাহ খান ফারাবী, এফ. এ. মানিকসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, বিদায়ী ইউএনও সুলতানা রাজিয়া সম্প্রতি কুমিল্লা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদায়ন হয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।