শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৯:২৮ পিএম
কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.আবু নাছির।

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”এ প্রতিপাদ্যে কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে কচুয়া শহিদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে র‌্যালি,মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছিরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামের পরিচালনায় উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো.কামরুজ্জামান,উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম সোহেল রানা,সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম,কচুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো:মাহতাব মন্ডল,কচুয়া উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোঃ আহসান উল্ল্যা চৌধুরী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম প্রমুখ। আলোচনা শেষে বিদ্যালয়ের মাঠে কচুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: মাহতাব মন্ডল এর নেতৃত্বে ভুমিকম্প, অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মোকাবেলা করা যায় তার উপর একটি মহড়া প্রদর্শন করা হয়।

এসময় এনজিও,সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের সিপিপি সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital