বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জাতীয় হুফফাজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৯:৩০ পিএম
কচুয়ায় জাতীয় হুফফাজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কচুয়া উপজেলা শাখার আয়োজনে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কচুয়া উপজেলা শাখার আয়োজনে ৩০তম জাতীয় হুফফাজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কচুয়া জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ও এতিমখানা মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপমহাদেশের প্রখ্যাত হাফেজে কুরআন ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শাইখ আব্দুল হক সাহেব।

কচুয়া জামিয়া আহমাদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ আবু হানিফের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের কচুয়া শাখার সভাপতি মাওলানা ক্বারী শরীফুল ইসলামের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন,উজানীর পীর সাহেব হযরত মাওলানা আশেক এলাহী।

বিশেষ আলোচকের বক্তব্য রাখেন,নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শাইখুল হাদিস মাওলানা নুরুজ্জামান, কচুয়া মডেল মসজিদের খতিব মাওলানা ফরহাদ হোসেন।

Model Hospital

বক্তব্য রাখেন,কাপিলাবাড়ীর মাদ্রাসার মুহতামিম মাও.নূরুল ইসলাম, সাচার মাদ্রাসার মুহতামিম মাও.আবু হানিফ,ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠাপোষক,জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ খোরশেদ আলমের ছেলে আবু নাঈম আব্দুল্লাহ,ফাউন্ডেশনের কচুয়া শাখার সহ-অর্থ সম্পাদক মাও.ইউনুছ আব্দুল্লাহ।

কুরআন হেফজ ভিত্তিক ৫ম,১০ম,২০তম ও ৩০তম পারা এই চারটি গ্রুপে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় পুরস্কার প্রদানের জন্য ৮৫জনকে নির্বাচন করা হয়। ৩০তম পারা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেন,পনশাহী আবুল বাসার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আব্দুল্লাহ আল ফাহিম।

দ্বিতীয় পুরস্কার লাভ করেন চানপাড়া জিকরুল্লাহ হিফজুল মাদ্রাসার হুজাইফা। তৃতীয় পুরস্কার লাভ করেন,খাজুরিয়া লক্ষ্মীপুর সুন্নিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মিরাজ হোসেন।

একই অনুষ্ঠানে জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ও এতিমখানার ১৪ জন হাফেজকে পাগড়ী প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।