বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালিত “ন্যায্যমূল্যের বাজারে ক্রেতাদের ভিড়”

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:০২ পিএম
মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালিত “ন্যায্যমূল্যের বাজারে ক্রেতাদের ভিড়”
মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিচালিত “ন্যায্য মূল্যে থেকে সহস্রাধিক এর অধিক ক্রেতা ন্যায্য দামে পণ্য ক্রয় করে লাভবান হয়েছেন।

সংগঠনের ন্যায্য মূল্যের বাজার” কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে। এই উদ্যোগের মাধ্যমে স্বল্প আয়ের মানুষেরা নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে ক্রয় করার সুযোগ পেয়েছেন

সংগঠনের পক্ষ থেকে আতাউর রহমান জানান, গত তিন সপ্তাহ ধরে চলমান ন্যায্য মূল্যের বাজার থেকে এক হাজারেরও বেশি ক্রেতা পণ্য ক্রয় করে উপকৃত হয়েছেন। এই কর্মসূচির মাধ্যমে আলু, পেঁয়াজ, রসুন, আদা, ডাল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজারমূল্যের চেয়ে কম দামে সরবরাহ করা হয়েছে।

সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম আকাশ বলেন, “আমাদের লক্ষ্য হলো সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের ন্যায্য দামে পণ্য সরবরাহের মাধ্যমে সহায়তা করা।”

Model Hospital

তিনি আরও জানান, এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে নিম্ন আয়ের পরিবারগুলো স্বস্তি পায়। এখান থেকে প্রাপ্ত মুনাফা দারিদ্র মানুষকে সহযোগিতা করা।

এছাড়াও স্থানীয় প্রশাসন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে এমন বাজার আয়োজনের আহ্বান জানিয়েছেন। আমাদের অর্থ ও পরামর্শ দিয়ে পাশে ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য হাসান সারোয়ার, মাহমুদুর রহমান খান, অ্যাডভোকেট দুলাল গাজী।

এছাড়াও এ উদ্যোগে সময় ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন সংগঠনের সদস্য মোঃ আল আমিন তালুকদার, সোহেল গাজী, শেখ মোঃ রাসেল, রাসেল খান রাজু, আকাশ দত্ত, মোক্তার গাজী, সৌরভ কর্মকার, জাকির হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital