বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৮:৫৯ পিএম
ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ

ফরিদগঞ্জ পৌরসভার বিদায়ী প্রশাসকের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবনিযুক্ত পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া।

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার নবনিযুক্ত প্রশাসকের দায়িত্বভার গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এ আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নবনিযুক্ত পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া সদ্য বিদায়ী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া-র নিকট থেকে দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় নবনিযুক্ত প্রশাসক সেটু কুমার বড়ুয়া পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা ও নাগরিক সেবা আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, সরকারের জনবান্ধব নীতি বাস্তবায়নে ফরিদগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ও সেবা-কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। নাগরিকদের সহযোগিতায় পৌরসভার প্রতিটি সেবা হবে আরও সহজলভ্য ও স্বচ্ছ।
অন্যদিকে সদ্য বিদায়ী প্রশাসক সুলতানা রাজিয়া তাঁর দায়িত্বকালীন সময়ে সহযোগিতা করার জন্য পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ফরিদগঞ্জ পৌরসভা ইতিমধ্যে উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের পথে রয়েছে। নতুন প্রশাসক সেটু কুমার বড়ুয়া এই ধারাবাহিকতা আরও এগিয়ে নেবেন বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানের শেষে নবনিযুক্ত প্রশাসকের হাতে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উভয়ের মধ্যে সৌজন্য ক্রেস্ট বিনিময় অনুষ্ঠিত হয়।
স্থানীয় প্রশাসন ও পৌরসভার কর্মকর্তাদের মতে, এই দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে ফরিদগঞ্জ পৌর প্রশাসনের কার্যক্রমে নতুন গতি ও ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।