বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বাণিজ্যিক ও রপ্তানি প্রতিষ্ঠান মনপুরা গ্রুপের সহযোগী এমজি মেশিনারীজ শোরুম উদ্বোধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:৫৫ পিএম
বাংলাদেশের বাণিজ্যিক ও রপ্তানি প্রতিষ্ঠান মনপুরা গ্রুপের সহযোগী এমজি মেশিনারীজ শোরুম উদ্বোধন

বাংলাদেশের বাণিজ্যিক ও রপ্তানি প্রতিষ্ঠান মনপুরা গ্রুপের সহযোগী "এমজি মেশিনারীজ" শোরুম উদ্বোধন করছেন, মনপুরা গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি মো.আনোয়ার হোসেন।

বাংলাদেশের স্বনামধন্য বাণিজ্যিক ও রপ্তানি প্রতিষ্ঠান মনপুরা গ্রুপের সহযোগী “এমজি মেশিনারীজ” শোরুম উদ্বোধন করা হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় নরসিংদী মাধবদী থানার নওপাড়া জজ ভূঁইয়া ৩নং গেইটে অত্যাধুনিক প্রযুক্তি ব্র্যান্ডের চায়না,জাপান,ভারতসহ আন্তর্জাতিক মানের মেশিনারি শোরুম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন,মনপুরা গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি মোঃ আনোয়ার হোসেন।

এই শোরুমে এমব্রয়ডারী মেশিন, ফাইবার লেজার কাটিং মেশিন, সিএনসি রাউটার মেশিন, ফাইবার লেজার মার্কিন মেশিন,টঠ মার্কিন মেশিন,টঠ প্রিন্টার মেশিন, সাবলিমেশন প্রিন্টার মেশিন,ইকো সলভেন্ট প্রিন্টার মেশিনসহ দেশ-বিদেশের আন্তর্জাতিক মানের সকল মেশিন এই শোরুমে বিক্রি করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মনপুরা গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি মোঃ আনোয়ার হোসেন বলেন, আন্তর্জাতিক মানের মেশিনারীজ প্রতিষ্ঠান মনপুরা গ্রুপ বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের মধ্যে একটি।

Model Hospital

দামে সাশ্রয়ী আর মানে ভালো হওয়ায় মনপুরা গ্রুপের মেশিনারি পণ্য ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। মনপুরা গ্রুপ দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে কোয়ালিটি সম্পন্ন মেশিনারীজ আমদানি করে আসছে। যার দ্বারা মেটাল ও উড জগতে নতুন দার উন্মোচিত হয়েছে। বর্তমানে মেটাল শিল্পকে আধুনিকতার ছোয়া দিতে মনপুরা গ্রুপ নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারি। আপনারা সকলেই এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন।

এসময় মনপুরা গ্রুপের ম্যানেজার মোঃ মেহেদী হাসান,সেলস ও মার্কেটিং ম্যানেজার ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন,ম্যানেজার রিকভারি মোঃ বিল্লাল হোসেন, জিএস সোহাগ হোসেনসহ মনপুরা গ্রুপের বিভিন্ন কর্মকর্তা, ইঞ্জিনিয়ার,টেকনিশিয়ান, দেশের বিভিন্ন মেশিনারি ব্যবসায়ীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital