বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে এসির তার চুরির সময় জনতা কর্তৃক চোর আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:০২ পিএম
চাঁদপুরে এসির তার চুরির সময় জনতা কর্তৃক চোর আটক
চাঁদপুর পৌর পার্কের সামনে থেকে   এসির তার চুরির সময় নেশাগ্রস্ত এক যুবককে আটক করেছে  জনতা।  ১৫ অক্টোবর বুধবার দুপুরের সময় এই ঘটনা ঘটে।
আটক ওই যুবকের নাম মোবারক গাজী।সে পৌর ৫ নং ওয়ার্ড রঘুনাথপুর এলাকার।পরে চাঁদপুর সদর মডেল থানার এসআই  কালাম গাজী সঙ্গীও ফোর্স নিয়ে তাকে আটক করে নিয়ে আসে।
এসময় উপস্থিত জনতা জানায়,পৌর পার্কের পাশেই একটি পরিত্যক্ত ভবন রয়েছে । এই ভবনেই তাদের মূল আড্ডা।এখানে বসে তারা প্রায় সময়ই নেশা করে । এবং সময় সুযোগ বুঝে বিভিন্ন কিছু চুরি করে।
আজকে সে ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের এসির তার চুরি করে নিয়ে যেতে  ছিলো। এমন সময় আমরা তাকে আটক করেছি।এর আগে পরিত্যক্ত ভবনে বসে সে নেশা করে।এসময় আটক মোবারক পুলিশের সাথেও অনেক  উশৃঙ্খলা আচরণ করে। এবং পুলিশ ও স্থানীয় রোকদের দেখে নেবে বলে হুমকি দেয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital