বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে এমএ হান্নানকে বিএনপির মনোনয়ন দিতে মিছিল ও সমাবেশ

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:৫৩ পিএম
ফরিদগঞ্জে এমএ হান্নানকে বিএনপির মনোনয়ন দিতে মিছিল ও সমাবেশ

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নানকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখছে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মুহাম্মদ ইউনূছ, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন মঞ্জিল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও জামাল হোসেনসহ দলীয় নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, “উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান বিগত ত্রিশ বছর ধরে নেতা–কর্মীদের সুখে–দুঃখে পাশে ছিলেন। রাজপথে থেকে তিনি জেল–জুলুমের শিকার হয়েছেন। ২০১৮ সালের নির্বাচনেও দলের পক্ষ থেকে তাঁর ওপর আস্থা রাখা হয়েছিল। ইনশাআল্লাহ, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে এম এ হান্নান ধানের শীষ প্রতীকের যোগ্য দাবিদার।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।