বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সরকারি রাস্তা দখল করে প্রাচীর ও টয়লেট নির্মাণ

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১১:০৭ পিএম
সরকারি রাস্তা দখল করে প্রাচীর ও টয়লেট নির্মাণ

ফরিদগঞ্জে সরকারি চলাচলের রাস্তা দখল করে সীমানা প্রাচীর ও টয়লেট নির্মান করছেন লোকমান হোসেন গং।

চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি চলাচলের রাস্তা দখল করে সীমানা প্রাচীর ও টয়লেট নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী লোকমান হোসেন নামে এক ব্যক্তি সরকারি রাস্তা জবরদখল করে দীর্ঘদিন ধরে সেখানে স্থাপনা নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোঁয়া এলাকায় কালীরবাজার–কাঁটাখালী সড়কের পূর্ব পোঁয়া খাসের বাড়ির সামনে সরকারি চলাচলের রাস্তার ওপর সীমানা প্রাচীর তোলা হয়েছে। সেই সঙ্গে সেখানে টয়লেট নির্মাণের কাজও চলছে। এতে স্থানীয় মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, এ ঘটনায় এলাকাবাসী একাধিকবার বাধা দিলেও দখলদার তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এমনকি এলজিইডি (খএঊউ) ফরিদগঞ্জের কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়ে নির্মাণ বন্ধের নির্দেশ দিলেও তা মানা হয়নি।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ বলেন, সরকারি রাস্তা দখল করে সীমানা প্রাচীর ও টয়লেট নির্মাণের বিষয়টি আমরা জানি। স্থানীয়ভাবে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজকে তাকে নোটিশ করা হবে। তা না শুনলে প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, এ বিষয়ে আমি অবগত না, সরকারি রাস্তা দখলের বিষয়টি তদন্ত করে দেখা হবে। প্রমাণ পাওয়া গেলে অবৈধ স্থাপনা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয়দের দাবি সরকারি রাস্তা দখলকারীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে তারা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।