শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ধানের শীষের হাওয়া তুলতে মাঠে সাংস্কৃতিক দলের নেতা-কর্মীরা

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১১:১২ পিএম
ফরিদগঞ্জে ধানের শীষের হাওয়া তুলতে মাঠে সাংস্কৃতিক দলের নেতা-কর্মীরা

ফরিদগঞ্জ ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির বেপারী পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ করছেন সাংস্কৃতিক দলের নেতা-কর্মীরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন  প্রত্যাশী হুমায়ুন কবির বেপারীর পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন স্থানীয় নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের চৌরঙ্গী বাজার ও কড়ৈতলী বাজারসহ আশপাশের এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
ভার্চুয়ালি যুক্ত হয়ে হুমায়ুন কবির বেপারী বলেন, “আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাংস্কৃতিক শক্তিকে যুক্ত করছি। তৃণমূলের মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগই পরিবর্তনের প্রথম ধাপ।”
লিফলেট বিতরণ কালে নেতা-কর্মীরা দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেন, সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বেপারী ক্লিন ইমেজের নেতা হিসেবে দল তাকে ধানের শীষের মনোনয়ন দিবে বলে বক্তব্যে বলেন নেতা কর্মীরা।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ফরিদগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আবুল হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান ও তোফায়েল আহমেদ, সদস্য জাকির হোসেন, কামাল হোসেন, ইমরান পাটোয়ারী, হোসেন ও মাসুদ গাজী প্রমুখ।
এ সময় স্থানীয় বাজারজুড়ে নেতা-কর্মীদের এ লিফলেট বিতরণে উৎসাহ প্রকাশ করেন সাধারণ ভোটাররাও।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital