শাহরাস্তিতে মিড পয়েন্ট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১১:৩৮ পিএম
শাহরাস্তিতে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয়ে “শাহরাস্তি মিড পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল (প্রাঃ)” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকালে শাহরাস্তি উপজেলার কালিবাড়ি মাজার রোডে অবস্থিত হাসপাতাল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।“Quality Care Always” — এই মূলমন্ত্রকে ধারণ করে গড়ে তোলা হাসপাতালটি উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম শুরু করে।
উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মুহাম্মদ রায়হান চৌধুরী। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,“ মানসম্মত চিকিৎসা ও সময়োপযোগী ডায়াগনস্টিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। রোগীর সেবাই আমাদের অঙ্গীকার।”
চিতোষী শাহ শরীফ হাসপাতালে কর্ণধার কাজী কামাল হোসেনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী চাঁদপুর শাখার যুগ্ম সম্পাদক মোঃ মাওঃ আবুল হোসাইন,ডা. আফতাব উদ্দিন ভূঁইয়া, শাহরাস্তি পৌর বিএনপি’র সহ-সভাপতি মোঃ আবুল কালাম, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান পাটোয়ারী,উপজেলা জামায়েত ইসলামের আমির মোঃ মোস্তাফা কামাল, পৌর বিএনপি সাবেক আহবায়ক বেলায়েত হোসেন সেলিম, সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজী, উদ্যোক্তাদের মধ্যে আলী আজগর মোল্লা, হারুন অর রশিদ, মোহাম্মদ মানিক, ফিরোজ, নজরুল ইসলামসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, সুধীজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির পরিচালকবৃন্দ জানান, শাহরাস্তি ও আশপাশের এলাকাবাসীর স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এখানে থাকবে অভিজ্ঞ চিকিৎসক, আধুনিক যন্ত্রপাতি ও উন্নতমানের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা। ঠিকানা: ৪৪১, মাজার রোড, কালিবাড়ি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ-পূর্ব কোণ সংলগ্ন, শাহরাস্তি, চাঁদপুর।যোগাযোগ: ০১৩৩৯-৫৬৯৪১২, ০১৮১০-১৯৭১৩৫





