শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১১:৪১ পিএম
হাজীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন

হাজীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে হাজীগঞ্জ বাজারস্থ পৌর সুপার মার্কেটের ৪র্থ তলায় প্রেসক্লাব কার্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইবনে আল জায়েদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রেসক্লাবের নিজস্ব অফিস স্থাপনের মধ্য দিয়ে সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হচ্ছে। সকলের আন্তরিকতা ও প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। আশাকরি, সংবাদকর্মীরা তাদের কাজে আরো বেশি সাচ্ছন্দবোধ করবেন।

সভাপতি হোসাইন আহম্মদ (খালেকুজ্জামান শামীম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন ফারুক। বক্তব্য শেষে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় দোয়া-মাহফিল পরিচালনা করেন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য কাজী হারুন অর রশিদ।

Model Hospital

সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠান অতিথি হিসেবে হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জহিরুল ইসলাম লিটন, মো. হাবিবুর রহমান, সিনিয়র সদস্য যুগল কৃষ্ণ হালদার, গাজী সালাউদ্দিন, মো. জসিম উদ্দীন বিএসসি’সহ সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় কার্যকরি কমিটির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম ও মেহেদী হাছান সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ ও গাজী নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম পাটওয়ারী, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস, কার্যকরি সদস্য হাসান মাহমুদ, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, খন্দকার আরিফ ও শাখাওয়াত হোসেন শামীম উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রেসক্লাবের সদস্য মো. কামাল হোসেন, মনিরুজ্জামান বাবলু, এসএম মিরাজ মুন্সী, ইমাম হোসেন হীরা, সাইফুল ইসলাম সিফাত, জহিরুল ইসলাম জয়, রেজাউল করিম নয়ন, মো. জসিম উদ্দিন, পর্যবেক্ষক সদস্য এমআলী মজিব, রিয়াজ শাওন, জহির হোসেন, মোহাম্মদ উল্যাহ্ বুলবুল, নুর মোহাম্মদ, জাহাঙ্গীর হোসেন, নজরুল ইসলাম জসিম’সহ অন্যান্য অতিথিবৃন্দ ও প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital