চাঁদপুরে মাদ্রাসা থেকে ১৪ বছরের ছাত্র নিখোঁজ
চাঁদপুর শহরের ইসলামপুর গাছতলা এলাকার নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে তামিম পাঠান (১৪) নামে এক ছাত্র নিখোঁজ হয়েছেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, কয়েকদিন ধরে তামিমকে দেখা যাচ্ছে না। সে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতেন। খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ তামিম পাঠানের পিতা হান্নান পাঠান ও মাতা তাসলিমা বেগম জানান, ছেলেটি গত কয়েকদিন ধরে নিখোঁজ। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।

নিখোঁজ তামিমের ঠিকানা— ইসলামপুর গাছতলা, চাঁদপুর সদর।

কেউ যদি তার সন্ধান পান, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে—
০১৮৬৬৯৩৫৮৬৮ / ০১৮৭০৯৭২২৫৬
মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবারটি তামিমের নিরাপদ ফিরে আসার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।





