বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপির প্রতি অতিতেও জণগনের আস্থা ছিল, ভবিষ্যতেও থাকবে : মোস্তফা খান সফরী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৯:০৬ পিএম
বিএনপির প্রতি অতিতেও জণগনের আস্থা ছিল, ভবিষ্যতেও থাকবে : মোস্তফা খান সফরী

চাঁদপুর সদরে হযরত শাহ মাহমুদ বাগদাদী (রহ.) এর মাজার জিয়ারত এবং নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান মোস্তফা খান সফরী।

চাঁদপুরের কৃতি সন্তান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং চাঁদপুর -৩ আসেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তফা খান সফরী বলেছেন, বাংলাদেশের মানুষ বিএনপি প্রতি অতিতেও আস্থা রেখেছিল এবং ভবিষ্যতেও আস্থা রাখবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি আস্থা রেখে এদেশের মানুষ ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করবে। এই বিজয়ের মাধ্যমে বিএনপিকে পূণরায় রাষ্ট্র এবং জনগণকে সেবা করার সুযোগ দিবে।

১৭ অক্টোবর শুক্রবার বিকেলে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মামুদপুর ইউনিয়নে হযরত শাহ মাহমুদ বাগদাদী (রহ.) এর মাজার জিয়ারত শেষে পথসভায় এসব কথা বলেন।

চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোস্তফা খান সফরি আরো বলেন, বিএনপি এদেশের গণমানুষের রাজনৈতিক দল। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় অস্ত্র হাতে সংগ্রাম করেছেন। বাংলাদেশের সকল অর্জন, সাফল্য এবং লড়াই সংগ্রামে বিএনপি সব সময় গণমানুষের সাথে ছিল। তাই আমরা আশাবাদী এদেশের জনগণও অতীতের মত বিএনপির সাথে থাকবে এবং আমরা ও জনগণের সাথে থাকবো।

মোস্তফা খান সফরী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই বিএনপি, ধানের শীষ এবং বেগম খালেদা জিয়ার পক্ষে কাজ করবেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তিগত স্বার্থ কিংবা লোভের জন্য কেউ যেন আমাদের দলীয় ঐক্য বিনষ্ট করতে না পারে। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ধানের শীষের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসিম পাটোয়ারী, ঢাকা বারের আইনজীবী এ.এইচএম আশরাফুল ইসলাম, জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু আহমেদ, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান হাসানাত, বিএনপি নেতা মোজাম্মেল মিজি, মোঃ শুকুর হোসেন, যুবনেতা মনির হোসেন খান খোকা, সোহাগ বকাউল, পাবেল খান, আহমেদ দরজী, মোঃ পিন্টু খান, বাবুল হোসেন, গোলাম রাব্বানী মনির, রনি বকাউল, আল আমিন, ছাত্রনেতা রাসেল আমাদের জনিসহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital