বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিয়েবাড়িতে বর আসার আগেই ম্যাজিস্ট্রেট হাজির, অতঃপর…

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৯:১০ পিএম
বিয়েবাড়িতে বর আসার আগেই ম্যাজিস্ট্রেট হাজির, অতঃপর…
চাঁদপুরের  মতলব উত্তর উপজেলায় ১৫ বছর ৫ মাসের এক কিশোরীকে বিয়ে দেওয়ার আয়োজন করছিল পরিবার। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৭অক্টোবর) উপজেলার ফতেপুর পূর্ব  ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে,  উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী দক্ষিণ লুধুয়া গ্রামের বাদল মাঝির মেয়ে বিয়ের আয়োজন করা হয়েছে। পরে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাল্যবিবাহ বন্ধ করে মেয়ের বাবার মুচলেকাসহ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন মতলব উত্তর  থানা পুলিশের একটি টিম।
এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ০৮ ধারা মোতাবেক কনের পিতা বাদল মাঝি (৪৮)কে ২০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয় এবং মুচলেকা নেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ জানায়, উপজেলার দক্ষিণ লুধুয়া গ্রামে বাল্যবিবাহ হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কনের বিয়ের উপযুক্ত বয়স হওয়ার আগেই বিয়ের আয়োজন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়ের বাবা বলেন যে তার মেয়ের বয়স ১৮ বছর হয়নি এবং তিনি তার অপরাধ স্বীকার করে নেন। মেয়ের বাল্যবিবাহ সম্পাদন বা পরিচালনা করার অপরাধে বাবাকে মুচলেখা-অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মতলব উত্তরে বাল্যবিবাহ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন সহকারী কমিশনার(ভূমি) রহমত উল্ল্যাহ।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য একটি বড় অভিশাপ। বাল্যবিবাহ মুক্ত করার মাধ্যমে প্রতিটি কন্যা শিশুর সুরক্ষা ও ভবিষ্যত সুরক্ষিত করতে আমরা সদাপ্রস্তুত রয়েছি। সামাজিক ভাবে বাল্যবিবাহ বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital