বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি ওয়াকওয়েতে হাজীগঞ্জ হেলথ ক্লাবের বর্ণাঢ্য মিলনমেলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৯:৩৩ পিএম
শাহরাস্তি ওয়াকওয়েতে হাজীগঞ্জ হেলথ ক্লাবের বর্ণাঢ্য মিলনমেলা

চাঁদপুরের শাহরাস্তি ওয়াকওয়েতে আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে হাজীগঞ্জ হেলথ ক্লাব আয়োজিত এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত সদস্য মিলনমেলা। ক্লাবের শতাধিক সদস্য সকাল থেকেই উপস্থিত হয়ে অংশ নেন হাঁটা, হালকা ব্যায়াম, আলোচনা সভা ও সৌহার্দ্য বিনিময় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ হেলথ ক্লাবের সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ কামাল হোসেন চৌধুরী। তিনি বলেন, “সুস্থ দেহেই গড়ে ওঠে সুস্থ মন। নিয়মিত হাঁটা ও ব্যায়াম শুধু শরীর নয়, মন ও সমাজকেও প্রফুল্ল রাখে। হাজীগঞ্জ হেলথ ক্লাবের এ আয়োজন কেবল ফিটনেস নয়, পারস্পরিক সম্পর্ক ও মানবিক বন্ধনের প্রতীক।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ নিশান রহমান, মোঃ দিদার হোসেন, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ তুহিন হায়দার, যারা ক্লাবের সূচনালগ্নের অভিজ্ঞতা শেয়ার করেন এবং আগামীর কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ সোহাগ মজুমদার, মোঃ রাসেল আখন্দ, মোঃ সোয়াইবুল ইসলাম, এবং ক্লাবের প্রধান ট্রেনার মোঃ রাসেল আহমেদ।

Model Hospital

ট্রেনার রাসেল আহমেদ উপস্থিত সদস্যদের জন্য শরীরচর্চা বিষয়ক ডেমো সেশন পরিচালনা করেন এবং বলেন, “শুধু ব্যায়াম নয়, সঠিক খাদ্যাভ্যাস ও মানসিক প্রশান্তি সুস্থ জীবনের মূল চাবিকাঠি।”

দিনব্যাপী এই আয়োজনে সদস্যদের অংশগ্রহণে ছিল হাসি-আনন্দ, সৌহার্দ্য বিনিময় ও ফটোসেশন। অনেকে জানান, হাজীগঞ্জ হেলথ ক্লাব এখন কেবল একটি ব্যায়ামগোষ্ঠী নয়, এটি একটি স্বাস্থ্য সচেতন সামাজিক সংগঠন, যা সমাজে ‘সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন’ এই বার্তা ছড়িয়ে দিচ্ছে।

শেষে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ক্লাবের সকল সদস্যদের প্রতি, যারা নিয়মিত সকালের হাঁটা ও ব্যায়ামকে সামাজিক আন্দোলনে রূপ দিতে কাজ করে যাচ্ছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital