বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সেবার আলো ইউথ ফাউন্ডেশনের সভাপতি কাশেম ও সম্পাদক বাবর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৯:৪৯ পিএম
সেবার আলো ইউথ ফাউন্ডেশনের সভাপতি কাশেম ও সম্পাদক বাবর

মানবসেবায় নিবেদিত অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘সেবার আলো ইউথ ফাউন্ডেশন’-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। গত ৮ অক্টোবর ২০২৫ তারিখে শাহরাস্তিতে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে পুরোনো কমিটি বিলুপ্ত করে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় উপদেষ্টা হিসেবে কাউছার ইসলাম, সভাপতি হিসেবে আবুল কাশেম ও সাধারণ সম্পাদক হিসেবে বাবর ইব্রাহীম দায়িত্ব পান।

এছাড়া সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মোশারফ সাগর, জহির রায়হান, জাবেদ হোসেন ও জাকির হোসেন।

নতুন কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন নাঈম মজুমদার জয়, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান, সহ-দপ্তর সম্পাদক সাইফ, কোষাধ্যক্ষ রিফাদুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ রবিউল আলম, অর্থ বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক শাহাদাত হোসেন রনি।

Model Hospital

সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন কে. এম. মেহেদি হাসান অপু, সহ-সাংগঠনিক সম্পাদক অমিত দেবনাথ ও আরাফাত সানি।

শিক্ষা বিষয়ক সম্পাদক তারেক আজিজ রিনাজ, উপ-শিক্ষা সম্পাদক সিয়াম হোসেন ও সাহাদাত হোসেন সম্রাট।

প্রচার সম্পাদক হয়েছেন জসহিদ ইমতিয়াজ রাফি, উপ-প্রচার সম্পাদক মেহেদি হাসান হৃদয় ও রাহিম।
ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান সৈরভ, সহ-ক্রীড়া সম্পাদক ইসতিয়াক আহমেদ নোমান, আজিজুল ইসলাম ও লিমন মজুমদার।

সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নাইমুল হাসান, সহ-সাংস্কৃতিক সম্পাদক শেখ রায়হান ও শাওন।
যোগাযোগ ও অবকাঠামো সম্পাদক আল-আমিন, উপ-যোগাযোগ সম্পাদক সয়ন মজুমদার ও আহাদ হোসেন।

সামাজিক উন্নয়ন সম্পাদক নুরে আলম অনিক, সহ-সামাজিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু ও নবাব।
কারিকুলাম সম্পাদক এস এম মেহেদী, সহ-কারিকুলাম সম্পাদক সাব্বির চৌধুরী ও ফাহাদ হোসেন।

বৈঠকে উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন। মানবিক সহায়তা, শিক্ষা সহায়তা, পরিবেশ সচেতনতা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতি আবুল কাশেম বলেন, “আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে সহযোগিতা, মানবতা ও সচেতনতার চর্চা হবে প্রতিটি মানুষের মাঝে।”

উপদেষ্টা কাউছার ইসলাম নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “তরুণদের এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি।”

‘সেবার আলো ইউথ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত হয় ২০২৪ সালে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি শাহরাস্তি ও আশপাশের এলাকায় সামাজিক সচেতনতা, রক্তদান, শিক্ষা সহায়তা ও মানবিক কর্মকাণ্ডে কাজ করে আসছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital