বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)'র কর্মী সমাবেশে

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যাকারীদের বিচার বাংলার মাটিতেই হবে : কর্নেল অলি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৬:৫৮ পিএম
ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যাকারীদের বিচার বাংলার মাটিতেই হবে : কর্নেল অলি

মতলব উত্তরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)'র কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট বীর বিক্রম ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, দেশের যদি পরিবর্তন আনতে চান তবে ঘরে বসে থাকলে চলবে না। রাষ্ট্র গঠনে আমাদের প্রত্যেককেই যে যার অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, যারা ভারতের দালালি করে এবং এদেশের ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তরে নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
তিনি আরো বলেন, তিনি বলেন, এখন আর মার্কা দেখে ভোট নয়, এখন ভোট দিতে হবে যোগ্যতা দেখে। আমাদের মার্কা ছাতা, দেশের উন্নয়ন, শান্তি-শৃংখলা বজায়ে রাখার লক্ষে আমাদের পাশেই থাকুন।
তিনি আরো বলেন, আপনাদের সন্তান বিল্লাল মিয়াজি এই আসনে আমাদের প্রার্থী। তিনি অত্যন্ত ভালো মানুষ, আপনারা তাঁর পাশে থাকেন।
বিএনপির সাথে আমাদের জোটগতবাবে নির্বাচনের বিষয়ে আলোচনা চলছে। এই আসনটি বিল্লাল মিয়াজিকে দেযার জন্য আমরা প্রয়োজনের তারেক রহমানের সাথে কথা বলবো।
এসময় তিনি নিয়মিত নামাজ আদায় করা, আল্লাহ-রসূলের প্রতি ভালোবাসা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার আহবান জানান।
প্রধান বক্তার বক্তব্যে এলডিপি’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্যে এলডিপি’র মহাসচিব ও ৫ বারের সাংসদ বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ তাঁর বক্তব্যে বলেন, এ দেশের ছাত্র-জনতার আন্দোলনে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমাদের জীবদ্দশায় এই স্বৈরাচারিণী এবং তার দল কোনো দিন আর এ দেশে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না।
তিনি আরো বলেন, ৪১টি নদী ভারত থেকে বাংলাদেশে পানি প্রবাহিত হয়েছে প্রত্যেকটা নদীকে আজ ভারত বাঁধ দিয়ে বাধাগ্রস্থ করছে। আগামী জাতীয় নির্বাচনে জোটগতভাবে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তবে ভারত থেকে আমাদের পানীর ন্যায্য অধিকার বুঝে নিবো ইনশাল্লাহ।
তিনি আরো বরেন, যারা রাজাকার বাহিনী গঠন করে পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগীতা করেছে তাদেরকে মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক আদালতের মাধ্যমেই বিচার করা হবে ।
উপজেলা এলডিপির সভাপতি মো. আলাউদ্দিন প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের বিএনপি জোটের মনোনয়ন প্রত্যাশী ও এলডিপি’র যুগ্ম মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী।
উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মহিবউল্ল্যা খোকনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা এলডিপির সভাপতি অধ্যাপক কারিমা খাতুন কেন্দ্রীয় এলডিপির আইন বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম মিলু, কেন্দ্রীয় গনতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, কেন্দ্রীয় গনতান্ত্রিক শ্রমিক দলের এসএল আল মামুন, কেন্দ্রীয় গনতান্ত্রিক ছাত্রদলের কাজী কামরুল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন এলডিপির সভাপতি ফয়েজ সরকার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।