বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আলেম-ওলামাদের সাথে বিএনপির মতবিনিময় সভা 

আলেম সমাজ সৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : ডঃ মুহাম্মদ জালাল উদ্দিন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৭:৪৯ পিএম
আলেম সমাজ সৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : ডঃ মুহাম্মদ জালাল উদ্দিন
চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে আলেম-ওলামাদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
মাওলানা শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
ড. জালাল উদ্দিন বলেন, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের দফাগুলোই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা। আলেম সমাজ দেশের সৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জি. বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির সহ সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।
এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের বর্তমান সঙ্কট নিরসনে ইসলামপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়াতে হবে।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital