বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্যাপিরাস পাঠাগারের নির্বাহী পরিষদের পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৭:৫১ পিএম
প্যাপিরাস পাঠাগারের নির্বাহী পরিষদের পরিচিতি সভা

‘প্রাণের শক্তি বাড়ায় বই, বই পড়ে মানুষ হই’-স্লোগানে পথচলা প্যাপিরাস পাঠাগারের নির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ চাঁদ টাওয়ারের অবস্থিত পাঠাগার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পাঠাগারের সাধারণ সম্পাদক আইরিন সুলতানা লিমার সভাপতিত্বে, উপ-সভাপতি ফেরারী প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা অ্যাডভোকেট মাহমুদ হাসান কবির, মোহাম্মদ শাহ আলম, দিলীপ কুমার ঘোষ, প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন ও সদস্য নাজমুল ইসলাম।

সভাপতি অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, যুব সমাজকে বইমুখী করতে এই পাঠাগারের যাত্রা শুরু হয়েছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আশা করি আমরা তা বাস্তবায়ন করতে পারবো। এই পাঠাগারে এসে বই পড়ে যদি সমাজের একজন মানুষও আলোকিত হয় তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।

সাধারণ সম্পাদক আইরিন সুলতানা লিমা বলেন, বই হচ্ছে মনের হাসপাতাল। মানুষের মনের সকল অসুস্থতা কাটাতে বই ঔষধের মতো ভূমিকা পালন করে।

Model Hospital

সভায় পাঠাগারের উন্নয়ন ও অগ্রগতির জন্যে নানা প্রদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।