বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে রিকশা প্রতীক নিয়ে খেলাফত মজলিসের প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৭:৫৮ পিএম
চাঁদপুর-৩ আসনে রিকশা প্রতীক নিয়ে খেলাফত মজলিসের প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় চাঁদপুর বাসস্টেশনের সামনে থেকে বিশাল বিশাল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় কয়েক শতাধিক মোটরসাইকেল, ট্রাক, পিক-আপ ভ্যান এবং প্রাইভেটকারে চড়ে হাজারো দলীয় নেতাকর্মী অংশ নেন। এসময় তাদের হাতে রংবেরংয়ের ব্যানার-ফেস্টুন এবং দলীয় প্রতীক রিকশা শোভা পায়।

বিশাল এই নির্বাচনী শোভাযাত্রাটি চাঁদপুর শহরের পুরানবাজার, দোকানঘর, রঘুনাথপুর, ঢালিরঘাট, চৌরাস্তা, ওয়্যারলেস বাজার, বঙ্গবন্ধু সড়ক, ট্রাক রোড, হাজী মহসিন রোড এবং কুমিল্লা রোড হয়ে শহরের বাবুরহাটে গিয়ে শেষ হয়।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত প্রার্থী মাওলানা লিয়াকত হোসাইন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে ভোট কামনা করেন।

Model Hospital

মাওলানা লিয়াকত হোসাইন বলেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসন ব্যবস্থার কোন বিকল্প নেই। সে লক্ষ্যেই বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অনেকগুলো দল রাষ্ট্র ক্ষমতায় এসেছে। কিন্তু কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত জনগণের আকাঙ্খা পূরণ করতে পারেনি। ক্ষমতায় গিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের আখের গুছিয়েছে। দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া করেছে।

তিনি বলেন, চাঁদপুর বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জেলা। অনেক সম্ভাবনা থাকার পরেও এই জেলার দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। যার মূল কারণ আমরা সৎ, যোগ্য এবং আদর্শবান নেতৃত্ব পাইনি। নদীভাঙ্গন, বেকার সমস্যা, কর্মসংস্থান গড়ে না ওঠা এবং শিল্প কারখানা না থাকা- এই জেলার অন্যতম সমস্যা। আমাদের বিগত জনপ্রতিনিধিরা এ বিষয়গুলো সমাধানের কোন উদ্যোগ গ্রহণ করিনি।

তিনি আরো বলেন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাকে মনোনীত করেছেন আমাদের নেতা বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা শায়খুল হাদিস আল্লামা আজিজল হক (রহ) এর সুযোগ্য সন্তান শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। আমাদের দলীয় প্রতীক রিকশা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি রিকশা প্রতীকে চাঁদপুর-৩ আসনের ভোটারদের কাছ থেকে ভোট কামনা করছি। ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে চাঁদপুরবাসীর ভোটের আমানতের যথাযথ মর্যাদা দিবো।

নির্বাচনী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লা আমিনী, চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ইদ্রিস, মাওলানা মোহাম্মদ উল্লাহ, মাওলানা আবুল বাশার, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, চাঁদপুরের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, জেলা অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, সহ অর্থ সম্পাদক মাওলানা আবু তাহের, জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক  হাফেজ আবু ইউসফ, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ নিয়ামত হোসাইন, চাঁদপুর শহর শাখার সভাপতি মাওলানা আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, সদর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু হুরায়রা, সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবু ইউসুফ, জেলা যুব মজলিসের সভাপতি মাওলানা তারেক হাসান, যুব নেতা মাওলানা শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোজাম্মেল হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা হামিম জেলা কমিটির সদস্য মাওলানা আবু হানিফ, মাওলানা হিতেশামুল হক, মাওলানা শফিউদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital