শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের আকাশের চিকিৎসার জন্য প্রয়োজন ৩ লাখ টাকা

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৮:০৭ পিএম
হাজীগঞ্জের আকাশের চিকিৎসার জন্য প্রয়োজন ৩ লাখ টাকা
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার টোরাগড়ের হোসেন উল্লাহ হাজী বাড়ির তরুণ আকাশ (২০) জীবনের সবচেয়ে বড় সংগ্রামের মুখোমুখি। মাত্র তিন মাস আগে জীবিকার তাগিদে কচুয়ার গোলবাহারে টাইলসের কাজ করতে গিয়ে একতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন তিনি। দুর্ঘটনায় তার মেরুদণ্ডের তিনটি হাড় ভেঙে যায়, ফলে তিনি সম্পূর্ণ পঙ্গু হয়ে পড়েছেন।
দুই মাস ধরে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আকাশ। চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত থেরাপি ও উন্নত চিকিৎসা না হলে আকাশ কখনোই স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার খরচ বহন করা এখন সম্ভব হচ্ছে না।
আকাশের পারিবারিক পরিস্থিতিও ভাঙাচোরা। তার মা ও বাবা আলাদা থাকায় বর্তমানে তিনি দাদির কাছেই লালনপালন করছেন। দাদি ফেরদৌস বেগম বলেন, “টাকা-পয়সার অভাবে আমরা আর চিকিৎসা করাতে পারছি না। যদি তিন লাখ টাকা সংগ্রহ করতে পারি, তাহলে একটি অতিরিক্ত অপারেশন করিয়ে আকাশকে সুস্থ করার চেষ্টা করতে পারব। আমরা চাই সবাই মানবতার দৃষ্টিতে এগিয়ে আসুক।”
আকাশ নিজেও জানান, “মেরুদণ্ড ভাঙার কারণে আমি কোনো কাজ করতে পারি না। সারাদিন শুয়ে থাকতে হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিন লাখ টাকা পেলে উন্নত চিকিৎসার মাধ্যমে আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। সবার সহযোগিতা চাই।”
মানবতার আহ্বান জানিয়ে আকাশের পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানানো হয়েছে। আপনার ছোট্ট সাহায্যও একটি তরুণের জীবন পরিবর্তন করতে পারে এবং এক মায়ের মুখে আবারও হাসি ফিরিয়ে আনতে পারে।
যে কেউ সাহায্য করতে চাইলে আকাশের কাকা বা আকাশের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন: বিকাশ: 01812-734168, আকাশ: 01629-297554।
মানবিক সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে আমরা আকাশকে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনতে পারি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital