বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুজাতপুর বাজারে তানভীর হুদার নেতৃত্বে তারেক রহমানের ৩১ দফা প্রচার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১১:৩৫ পিএম
সুজাতপুর বাজারে তানভীর হুদার নেতৃত্বে তারেক রহমানের ৩১ দফা প্রচার
চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর। এই কর্মসূচি বাস্তবায়নই পারে দেশের অর্থনীতি, বিচারব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোকে পুনর্গঠন করতে।
তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, মত প্রকাশের স্বাধীনতা হারিয়েছে। এবার জনগণ ভোটের মাধ্যমে সেই অধিকার পুনরুদ্ধার করবে। বিএনপি জনগণের দল আমরা রাজপথে, ঘরে ঘরে, বাজারে বাজারে তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছি।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে ক্রেতা, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন তানভীর হুদা।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। আওয়ামী সরকারের দুর্নীতি ও লুটপাটে রাষ্ট্রের প্রতিটি খাত ভেঙে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন।
তানভীর হুদা বলেন, এই ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয় এটি হচ্ছে জনগণের জীবনমান উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র পুনর্গঠনের একটি রূপরেখা। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও প্রশাসনে যুগান্তকারী পরিবর্তন আসবে।
তিনি আরও উল্লেখ করেন, আমরা জনগণের পাশে আছি, মাঠে আছি, এই কর্মসূচির মাধ্যমে জনগণকে প্রস্তুত করছি আসন্ন নির্বাচনের জন্য। ধানের শীষই হবে গণমানুষের মুক্তির প্রতীক।
এসময় এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূইয়া, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, ইসলামবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, দূর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রধান, যুবদল নেতা মিজানুর রহমান, ইউপি সদস্য আল আমিন, উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক হানিফ প্রধান, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, যুবদল নেতা কবির হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝরনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক রাহিমা আক্তার, বিএনপি নেতা লিটন জমাদ্দার, যুবদল নেতা মুরাদ সরকার, কবির, মান্নু, ছাত্রনেতা মহিন জমাদ্দার, মতলব দক্ষিণ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজী, ছাত্রদল নেতা রাজিব, তানজিল প্রধান, সোহেল রানা মুন্নাসহ মতলব উত্তর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
তারা বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের হাতে লিফলেট তুলে দেন এবং বিএনপি’র ৩১ দফার বিভিন্ন দিক সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।