ফরিদগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন সাবেক এমপি লায়ন হারুন
বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করছেন কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ।

রোববার (১৯ অক্টোবর) বালিথুবা পশ্চিম ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

এ সময় সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি যারা অনুসরণ করেন, তারা বিভক্ত হতে পারেন না। আমাদের জনগণকে বোঝাতে হবে বিএনপি তথা ধানের শীষই আগামী বাংলাদেশের আশা। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদল সাবেক আহবায়ক নাছির উদ্দীন পাটওয়ারী, বালিথুবা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন মিয়াজি, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, পৌর বিএনপি নেতা এ এম টুটুল পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ফজলু, , পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম রাঢ়ী, হারুণ পাঠান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ, পৌর যুবদল নেতা মো. আলী, শাওন পাঠান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

দীর্ঘদিন পর বিএনপির এমন গণসংযোগ কর্মসূচিতে ফরিদগঞ্জে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।





