বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক টিকাদান কর্মসূচি শুরু

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১১:৪১ পিএম
শাহরাস্তিতে বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক টিকাদান কর্মসূচি শুরু
শাহরাস্তি পৌরসভাকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে পৌর এলাকার ১২টি ওয়ার্ডে পথ কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কর্মসূচি “Mass Dog Vaccination Campaign” হাতে নেওয়া হয়েছে।
আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী এই কার্যক্রম চলবে। পথ কুকুরের সংখ্যা বৃদ্ধি ও কামড়ানোর ঘটনা বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে এবং শাহরাস্তি পৌরসভার সহযোগিতায় রবিবার বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার  নাজিয়া হোসেন বলেন,জলাতঙ্ক একটি শতভাগ প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু সচেতনতার অভাবে মানুষ এখনো এতে আক্রান্ত হচ্ছে। পথ কুকুরদের টিকাদানের মাধ্যমে আমরা শুধু প্রাণীদের নয়, মানুষকেও জলাতঙ্কের ঝুঁকি থেকে সুরক্ষা দিচ্ছি। শাহরাস্তি পৌরসভাকে জলাতঙ্কমুক্ত করা আমাদের সম্মিলিত লক্ষ্য। এজন্য নাগরিকদেরও সহযোগিতা কামনা করছি।
কার্যক্রমের সার্বিক সহযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ মাকসুদুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ মাইনুল ইসলাম, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রাণিসম্পদ দপ্তরের এক্সপার্ট টিমের সদস্যবৃন্দ।
পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকায় প্রায় ৩০০টি পথ কুকুর প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। এদের জলাতঙ্ক প্রতিরোধী টিকার আওতায় আনা হলে অন্তত এক বছর তারা রেবিস ভাইরাসমুক্ত থাকবে। ফলে এ সময়ের মধ্যে কুকুরের কামড়ে মানুষ আক্রান্ত হলেও জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মতে, তিন দিনব্যাপী এই কার্যক্রমে তিনটি টিম সার্বক্ষণিক মাঠে কাজ করবে।
দীর্ঘদিন ধরে পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। কুকুরগুলো খাদ্য সংকটে পড়ায় হাঁস-মুরগি ও গবাদিপশু আক্রমণ করছিল এবং মানুষ কামড়ানোর ঘটনাও বাড়ছিল। এই প্রেক্ষাপটে উপজেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে জলাতঙ্ক প্রতিরোধ কার্যক্রম হাতে নিয়েছে।
এ কার্যক্রমে আর্থিক সহযোগিতা পৌরসভা যোগান দিচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital